হাটহাজারীতে ভোটকেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে পুরুষ ভোটার উপস্থিতি নারী ভোটারদের তুলনামূলক কম হলেও একটি কেন্দ্রে দুই

2024-05-21T15:06:35+00:00
2024-05-21T15:06:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে ভোটকেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৪৮)
X

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে পুরুষ ভোটার উপস্থিতি নারী ভোটারদের তুলনামূলক কম হলেও একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে প্রথমে কিছুটা বাগবিতণ্ডা হয়। এসময় সেটি সংঘর্ষে রুপ নেয়৷ এসময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় ভোট কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়ে৷ এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে দেখান্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে।

হাটহাজারী থানার (ওসি) মনিরুজ্জামান বাংলাদেশ বুলেটিনকে বলেন, কেন্দ্রের ভেতর কিছু ঘটেনি৷ তবে কেন্দেএর বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে৷ উক্ত কেন্দ্রের আশেপাশে আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
  
এদিকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ফটিকছড়ির একটি  কেন্দ্র পরিদর্শনে এলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাটহাজারীর একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, সেই একটি কেন্দ্র ছাড়া উপজেলার সব কেন্দ্রে নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy