মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।সুত্র জানায়,

2024-05-21T16:10:23+00:00
2024-05-21T16:10:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

মৌলভীবাজার শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সুত্র জানায়,  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (২১ মে) মৌলভীবাজার সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।                

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, অপু ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, আকাশ স্টোরকে ১ হাজার টাকা, পায়েল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, স্বচ্ছ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা  করা হয়।   অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা  করা হয়। 

সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy