ত্রিশালে গর্ত থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ত্রিশাল উপজেলার কাকচর গ্রামে একটি ঝোপের মধ্যে মাটিতে পুঁতে রাখা মানুষের একটি হাড় দেখতে পান এলাকাবাসী। লাশ মাটিচাপা

2024-05-21T18:59:01+00:00
2024-05-21T18:59:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে গর্ত থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৮৮)
X

ত্রিশাল উপজেলার কাকচর গ্রামে একটি ঝোপের মধ্যে মাটিতে পুঁতে রাখা মানুষের একটি হাড় দেখতে পান এলাকাবাসী। লাশ মাটিচাপা দেওয়া হয়েছে, এমন সন্দেহে তাঁরা থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে নারী, শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে।

নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ তিনটির মধ্যে একটি এক নারীর, অন্য দুটি দুই শিশুর। পুলিশ জানায়, লাশগুলো কয়েক দিনের পুরোনো। শিশুদের বয়স আনুমানিক পাঁচ থেকে সাত বছরের মতো হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাকচর গ্রামের একটি ঝোপের মধ্যে মাটির নিচ থেকে মানুষের একটি হাড় বের হওয়া দেখেন কয়েকজন। সেখানে লাশ পুঁতে রাখা হয়েছে—এমন সন্দেহ থেকে আজ বেলা সাড়ে তিনটার দিকে গ্রামবাসী ত্রিশাল থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করে। লাশগুলো বেশ কয়েক দিন আগে মাটিচাপা দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তিদের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। তিনি বলেন, মাটির নিচ থেকে মানুষের একটি হাড় বের হওয়া দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে। লাশ তিনটি বেশ কয়েক দিনের পুরোনো বলে মনে হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy