শার্শা উপজেলায় নির্বাচনে বিজয়ী হলেন যারা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে

2024-05-22T10:17:51+00:00
2024-05-22T10:23:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শা উপজেলায় নির্বাচনে বিজয়ী হলেন যারা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:১৭ এএম  আপডেট: ২২.০৫.২০২৪ ১০:২৩ এএম  (ভিজিট : ৩৬৯)
X

যশোরের শার্শায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোট গ্রহণ হয়েছে ।

এরপর শুরু হয় গণনা। গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। 

এ উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। যার মধ্যে মোট ভোট প্রদান করেন ৫৫ হাজার ৫৮১ জন (১৮.৬৩%) 

উপজেলায় চেয়ারম্যান পদে সোহরাব হোসেন,(দোয়াত কলম) ৩৭৫৭০ মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আলম সালমা (কলস) ৪২৬২৩ ও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সর্দার (তালা) ২২৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে ভোট পেয়েছেন যথাক্রমে চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস) ১২২৯১ আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল) ৩৯২৯ ইব্রাহিম খলিল (ঘোড়া) ১৭৯১ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তরিকুল ইসলাম (টিয়াপাখি) ৪২১৪ শফিকুল ইসলাম মন্টু (চশমা) ১৪৪৫৯ ও শাহরীন আলম (টিউবওয়েল)১৩৮৬৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস) ৭৭২৯ নাজমুন নাহার (ফুটবল) ৫১২১ ভোট পেয়েছেন। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy