গৌরীপুরে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ মে) সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন। এতে আনারস প্রতীক

2024-05-22T11:02:38+00:00
2024-05-22T11:02:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১১:০২ এএম   (ভিজিট : ৩২২)
X

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ মে) সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন। এতে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সোহেল রানা (পালকি)। তাঁর প্রাপ্ত ভোট ৪২ হাজার ৫০৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াছমিন (হাঁস)। তাঁর প্রাপ্ত ভোট ৪১ হাজার ৩৮০।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাংবাদিক জহিরুল হুদা লিটন (চশমা) ২৯ হাজার ২৩ ভোট,  গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) ১৯ হাজার ২৩ ভোট ও হারুন অর রশিদ পবিত্র (মাইক) ১৮ হাজার ৩২০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি (প্রজাপতি) ২১ হাজার ৯৩৩ ভোট, পরশমনি (ফুটবল) ১৭ হাজার ৬৭১ ভোট দিলুয়ারা আক্তার দিলু (পদ্মফুল) ১২ হাজার ৩২৪ ভোট, তাসলিমা ইয়াসমিন কলি (কলস) ১০ হাজার ৯০১ ভোট ও মোছাঃ ফেরদৌসি নাসরিন (বৈদ্যুতিক পাখা) ৫ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন। 

উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাকিল আহমেদ রাত ১১ টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ৪১%। 

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। #









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy