দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত যারা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে ধাপে দশমিনা উপজেলায় নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন,

2024-05-22T11:31:15+00:00
2024-05-22T11:42:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত যারা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১১:৩১ এএম  আপডেট: ২২.০৫.২০২৪ ১১:৪২ এএম  (ভিজিট : ৪৫৪)
X

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে ধাপে দশমিনা উপজেলায় নির্বাচনে বেসরকারিভাবে  চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন।

গতকাল মঙ্গলবার  (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে  রাত সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের হল রুমে বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন  সহকারী রিটার্নিং কর্মকর্তা (আ.দা) সাইফুল ইসলাম।

জানা যায়,চেয়ারম্যান পদে (টেলিফোন প্রতীক) নিয়ে ১২ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত  হয়েছেন মোঃ ইকবাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বশির উদ্দিন ( মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১০  হাজার ৪৮৮  ভোট দ্বিতীয় হয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে মোঃ তমিজ উদ্দিন (চশমা  প্রতিক নিয়ে) ২১ হাজার ১২৭ ভোট পয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নাসির উদ্দীন ১৪ হাজার ৮০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহারখান ডলি ফুটবল প্রতীক নিয়ে ৩৩ হাজার ৪৩  ভোট  বিপুল ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা বেগম ( কলস প্রতীক) নিয়ে ১২ হাজার ৮১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৪ জন। এরমধ্যে নারী ভোটার ৫৭ হাজার  ৪৬১ জন ও পুরুষ ভোটার ৫৮হাজার ৫৮২ জন। তৃতীয় লিঙ্গের ১ একজন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা (আ.দা) সাইফুল ইসলাম, জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও ঢ় শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy