আমগাছে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে চা দোকানীর মৃত্যু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর সোনাগাজীতে আম পাড়তে গিয়ে গাছের উপর থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোহাম্মদ ইসমাইল (৫০) নামের এক

2024-05-22T13:07:27+00:00
2024-05-22T13:07:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমগাছে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে চা দোকানীর মৃত্যু
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:০৭ পিএম   (ভিজিট : ২৮৮)
X

ফেনীর সোনাগাজীতে আম পাড়তে গিয়ে গাছের উপর থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোহাম্মদ ইসমাইল (৫০) নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ ইসমাঈল (৫০) সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মোক্তার বাড়ির মোহাম্মদ মোস্তফার ছেলে।

বুধবার (২২মে) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানাযায় সকাল ১০ টার দিকে তার চা দোকান সংলগ্ন আজিজুল হক দোকানীর আম গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। এবং গাছের একটা ডালে আটকে থাকে। পরে কয়েকজন মিলিয়ে গাছ থেকে নামায়। ধারণা করা হয় হয়হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। পরে গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) আরাফাত হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মোহাম্মদ  ইসমাঈল নামে লোকটির মৃত্যু হয়। তার বাবা মোহাম্মদ মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy