ধামরাইয়ে উপজেলা নির্বাচনে বিজয়ী নতুন মুখ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের পাঁচ পদধারী নেতাকে হারিয়ে জেলা যুবলীগের সাবেক

2024-05-22T13:19:28+00:00
2024-05-22T13:19:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে উপজেলা নির্বাচনে বিজয়ী নতুন মুখ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:১৯ পিএম   (ভিজিট : ৪৭১)
X

৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের পাঁচ পদধারী নেতাকে হারিয়ে জেলা যুবলীগের সাবেক সদস্য আবদুল লতিফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।

আবদুল লতিফ আনারস প্রতীকে ৪২ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৬৩৬ ভোট পেয়েছে পরাজিত হয়েছেন। 

এছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৩৫ হাজার ৭৩৭ ভোট, উপজেলা কৃষক লীগের আহবায়ক আহম্মদ হোসেন কই মাছ প্রতীকে ১৪ হাজার ৯৪৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুধীর চৌধুরী হেলিকপ্টার প্রতীকে ৯ হাজার ৮৯৬ ভোট ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৪৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সাবেক ভিপি জুয়েল রানা বই প্রতীক নিয়ে ৫২ হাজার ৩০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ ভোট পেয়েছেন  ৪৪ হাজার ৮৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫৭  হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রজাপতি প্রতীক নিয়ে আন্নিছা লাভলী ২৮ হাজার ৪৯০ ভোট পেয়েছেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধামরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬১ হাজার ১৪৭। ১৪৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন শেষ হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy