নড়াইল সদরে ও লোহাগড়ায় জয়ী যারা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ আজিজুর রহমান ভূঁইয়া এবং লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান

2024-05-22T13:28:50+00:00
2024-05-22T13:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপজেলা পরিষদ নির্বাচন
নড়াইল সদরে ও লোহাগড়ায় জয়ী যারা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:২৮ পিএম   (ভিজিট : ৪২৬)
X

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ আজিজুর রহমান ভূঁইয়া এবং লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম ফয়জুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

আজিজুর রহমান ভূঁইয়া আনারস প্রতীকে ৪৫ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ তোফায়েল মাহমুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৩০৬ ভোট।

গতকাল মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা) নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ )পদে বিজয়ী হয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম সোহেল। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিজয়ী হয়েছেন  নাজনীন সুলতানা রোজী। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিযোগিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

এদিকে,লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম ফয়জুল হক আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৩৯ ভোট।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মোস্তফা কামাল টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এফ আর রোমান রায়হান টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫৭০ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি কলস প্রতীকে ৩৭ হাজার ২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোসা: কাকলী বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১৮৬ ভোট।

নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিযোগিতা করেন। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান পদে, ৭ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম ফয়জুল হক আনারস, সিকদার আব্দুল হান্নান রুনু হেলিকপ্টার,মো: তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল, মুন্সী নজরুল ইসলাম দোয়াত-কলম এবং আইয়ুব হোসেন লড়েছিলেন ঘোড়া প্রতীক নিয়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy