কুলাউড়া পৌর মেয়রকে লাইভে এসে হত্যার হুমকি

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অশ্লীল ভাষায় গালাগালিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুন্দর আলী

2024-05-22T14:33:55+00:00
2024-05-22T14:33:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কুলাউড়া পৌর মেয়রকে লাইভে এসে হত্যার হুমকি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ২:৩৩ পিএম   (ভিজিট : ৪০৩)
X

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অশ্লীল ভাষায় গালাগালিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুন্দর আলী (৪০)।

গত রোববার (১৯ মে) রাতে মেয়র কুলাউড়া থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পৌর মেয়র। অভিযুক্ত সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি মামলা রয়েছে। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে এই শীর্ষ সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি নিয়মিত মামলা রয়েছে। এরমধ্যে গণ ধর্ষণসহ ২টি নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামি। 

দুর্ধর্ষ এই সন্ত্রাসী সুন্দর মিয়ার বিরুদ্ধে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনু একটি মামলা দায়ের করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে এই সুন্দর আলী ও তার সহযোগীদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। কিন্তু পরবর্তীতে তিনি আপোষ নিষ্পত্তির নামে মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা যেখানে অসহায়, সাধারণ মানুষ তাকে নিয়ে সবসময় উদ্বেগ উৎকণ্ঠায়। গণ ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে সুন্দর আলী।

মেয়রের অভিযোগ থেকে আরও জানা যায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টায় ও ১৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেসবুক লাইভে এসে সুন্দর আলী মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সরাসরি হত্যার হুমকি দেয়। সে নাকি মেয়রকে হত্যা করার রায় পেয়েছে। ইতিপূর্বে একবার সুন্দর আলী মেয়রকে হুমকি দিলে তিনি গত ২ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন। 

জানা যায়, ক্ষমতাসীন দলেরই এক নেতার ছত্রছায়ায় এই সন্ত্রাসী সুন্দর আলীর উত্থান। চিন্তাই  ধর্ষণ কর্মকাণ্ড সহ নানা অপরাধে বেপরোয়া হয়ে উঠে। 

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, তার এই আক্রোশ ও সন্ত্রাসী মনোভাবে হত্যার হুমকি প্রদানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy