ওসি শূন্য পদে দায়িত্ব থাকা উপ-পরিদর্শক এসআই বদলি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আড়াই মাস ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের শূন্য পদে দায়িত্ব থাকা উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা

2024-05-22T16:41:39+00:00
2024-05-22T16:41:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসি শূন্য পদে দায়িত্ব থাকা উপ-পরিদর্শক এসআই বদলি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৪:৪১ পিএম   (ভিজিট : ৩৪৬)
X

আড়াই মাস ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের শূন্য পদে দায়িত্ব থাকা উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা বদলি হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে নিজ ফেসবুক আইডি থেকে বদলি বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

এ বিষয়ে হাইওয়ে উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা জানান, আমার কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানায় বদলি হয়েছে। এখন খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্ব থাকবে সাব-ইন্সপেক্টর সারোয়ার হোসেন।

উল্লেখ, গত ৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) আকুল চন্দ্র বিশ্বাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। এরপর থেকেই পদ দুটি শূন্য রয়েছে। দায়িত্ব দেয়া হয় সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন মোল্লাকে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy