দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের মো: ফয়সাল নামে (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দের টায় পার্শ্ববর্তী গলাচিপা

2024-05-22T17:32:38+00:00
2024-05-22T17:32:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৯২)
X

দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের মো: ফয়সাল নামে (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দের টায় পার্শ্ববর্তী গলাচিপা  উপজেলার কলাগাছি ইউনিয়নের গুয়া বাশঁবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি উপজেলার ২ নং আলিপুর ইউনিয়নের মীরমদন হাওলাদার বাড়ির মোঃ তরিকুল ইসলামের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ফয়সাল কয়েকদিন আগে তার মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন,বুধবার বেলা দেড়টায় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও তার পরিবারের সদস্যরা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ফয়সালকে ভাসতে দেখে। পরে তাকে বাড়ির লোকজনের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার গলাচিপা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন 

এ তথ্য নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা ২ নং আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy