গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়নের কাজ শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বুধবার (২২ মে) সকালে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল

2024-05-22T18:06:06+00:00
2024-05-22T18:06:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়নের কাজ শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৯৩)
X

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বুধবার (২২ মে) সকালে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর পিটিআই মোড় থেকে ২২টি মোড়ের আধুনিকায়ন কাজের শুভ সূচনা করেন। 

কেসিসি’র ‘গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্থ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ১১ কোটি ৭৭ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ মোড়সমূহের আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ ২২টি মোড় হচ্ছে- (১) বঙ্গবন্ধু চত্বর (পুরাতন ময়লাপোতা মোড়) (২) সোনাডাঙ্গা থানার মোড় (৩) খুলনা মেডিকেল কলেজের সম্মুখস্থ মোড় (৪) বয়রা বাজার মোড় (৫) বয়রা মহিলা কলেজ মোড় (৬) শিববাড়ি মোড় (৭) বৈকালী মোড় (৮) গোয়ালখালি মোড় (৯) নতুন রাস্তার মোড় (১০) দৌলতপুর মহসীন মোড় (১১) রয়্যাল মোড় (১২) পিটিআই মোড় (১৩) টুটপাড়া কবরখানা মোড় (১৪) শান্তিধাম মোড় (১৫) পাওয়ার হাউজ মোড় ও রেল স্টেশন মোড় (১৬) জোড়াগেট মোড় (১৭) নূর অপটিক্যাল মোড় (১৮) কেসিসি সুপার মার্কেট মোড় (১৯) কোর্ট মোড় (২০) সদর থানা মোড় (২১) পিকচার প্যালেস মোড় ও (২২) ডাকবাংলো মোড়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্কিটেক্ট ডিসিপ্লিনের একটি টীম ২২টি মোড় আধুনিকায়নের পূর্ণাঙ্গ ডিজাইন সম্পন্ন করেছে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডিং ও স্পেস কন্সট্রাকশন যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ, কাউন্সিলর মো: জিয়াউল আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা বিশ^বিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনোয়ার হোসেন মিয়া, মো: আবুল কালাম আজাদ ও খন্দকার হোসেন আহমেদ, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো: সাজ্জাদ তানভির ও মো: নাসির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy