বাগাতিপাড়ায় হেরোইনসহ নারী আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় ৫ গ্রাম হেরোইনসহ চম্পা খাতুন (৩০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

2024-05-22T18:12:56+00:00
2024-05-22T18:12:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় হেরোইনসহ নারী আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৬:১২ পিএম   (ভিজিট : ৩০৭)
X

নাটোরের বাগাতিপাড়ায় ৫ গ্রাম হেরোইনসহ চম্পা খাতুন (৩০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম।

বুধবার (২২ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই দপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে উপজেলার হিজলী পাবনাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হেরোইন ও আলামতসহ চম্পাকে আটক করা হয়। সে ওই এলাকার বিল্লাল মুন্সির মেয়ে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy