স্বামীর অগোচরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পুলিশের স্ত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

স্বামীকে ফাঁকি দিয়ে প্রেমিকের সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শেফা আক্তার নামে এক নার্সিং শিক্ষার্থী।মোসা.

2024-05-22T19:30:24+00:00
2024-05-22T19:30:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বামীর অগোচরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পুলিশের স্ত্রীর মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩৫৫)
X

স্বামীকে ফাঁকি দিয়ে প্রেমিকের সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শেফা আক্তার নামে এক নার্সিং শিক্ষার্থী।

মোসা. শেফা আক্তার পটুয়াখালীর গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এর ২য় বর্ষের শিক্ষার্থী। শেফার স্বামী একজন পুলিশ সদস্য।

জানা যায়, শেফা তার প্রেমিকের সাথে মোটরসাইকেলে ঘুরতে গেলে শাখারিয়া বাস স্ট্যান্ডের এলাকায় তার প্রেমিকের মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যান। পরবর্তীতে প্রেমিক মো. টিটু তাকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘুরতে যাওয়ার আগে শেফা তার রুমমেটকে বলে যান, তিনি তার বান্ধবীর সাথে সাথে দেখা করতে যাচ্ছেন। তিনি পটুয়াখালী ছোট চৌরাস্তা সংলগ্ন এক ভাড়া বাসায় থেকে সাবলেট থাকতেন।
শেফার প্রেমিক মো. হাচনাত টিটু বর্তমানে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োজিত আছেন। সে কয়েক বছর আগে বিবাহ করেন তার বর্তমানে একটি সন্তানও রয়েছে।

মো. হাচনাত টিটু পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নলদোয়ানী গ্রামের মৃত হাবিব শিকদারের ছেলে। টিটুকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এই ঘটনায় প্রেমিক টিটুকে থানা হেফাজতে রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy