রূপগঞ্জে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শিথিল (২৪) নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

2024-05-22T20:33:39+00:00
2024-05-22T21:06:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৮:৩৩ পিএম  আপডেট: ২২.০৫.২০২৪ ৯:০৬ পিএম  (ভিজিট : ২৭৭)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে  গোসল করতে নেমে শিথিল (২৪) নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে  উপজেলার মুড়াপাড়া এলাকায়  জমিদার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শিথিল। তিনি রাজধানীর খিলক্ষেত কুরাতলী পর্বপাড়া এলাকার  বাসিন্দা আবদুল ওয়াহিদের ছেলে। এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিথিল ও তার সাত বন্ধু মিলে উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে ঘুরতে আসে। প্রচন্ড দাবদাহের কারণে স্বস্তি পেতে কয়েক জন মিলে গোসল করতে জমিদার বাড়ির পুকুরে নামে। 
গোসলের একপর্যায়ে শিথিল পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই স্থানীয় ছাত্রলীগ নেতা মাছুম এলাকার লোকজন নিয়ে  এসে তার মরদেহ উদ্ধার করে।

ছাত্রলীগ নেতা মাছুম বলেন, খবর পেলাম পানিতে একটি ছেলে ডুবে গেছে। ডুবুরি আসার আগেই স্থানীয় লোকজন নিয়ে মরদেহ উদ্ধার করি।

 রূপগঞ্জ থানার এসআই অলিউল্ল্যাহ বলেন, জমিদার বাড়ির পুকুরে  গোসল করতে নেমে এক যুবক পানিতে তলিয়ে যান। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy