সাংবাদিকের ফেসবুক পোস্টে হুইলচেয়ার পেল উসমান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিজয় টিভির প্রতিনিধি মাসুদ মিয়ার ফেসবুক পোস্টে হতদরিদ্র মো, উসমান গনি (৮০) নামে পা হারা

2024-05-22T20:39:45+00:00
2024-05-22T20:39:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকের ফেসবুক পোস্টে হুইলচেয়ার পেল উসমান
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৯৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিজয় টিভির প্রতিনিধি মাসুদ মিয়ার ফেসবুক পোস্টে হতদরিদ্র মো, উসমান গনি (৮০) নামে পা হারা এক বৃদ্ধ পেয়েছেন হুইলচেয়ার।

বুধবার (২২ মে) সকালে উপজেলার কালিকচ্ছ বাজারে কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে ওই উসমানকে চেয়ারটি উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় সাংবাদিক মাসুদ, মুজিবুর রহমান, আতিকুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সাংবাদিক মাসুদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হতদরিদ্র মো.ওসমান গনি কে নিয়ে একটি মানবিক আবেদন লিখে পোষ্ট করেন, সেই পোষ্ট দেখে হুইলচেয়ার দিতে এগিয়ে আসেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান ও তার বড় ছেলে আতিকুর রহমান, তিনি আজ বেলা ১১টা সময় কালিকচ্ছ কেন্দ্রীয় শহিদ মিনারে ওসমান গনির হাতে হুইলচেয়ারটি তুলেদেন।

হুইলচেয়ারটি পেয়ে আনন্দে কেঁদে ওসমান গনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমার ডাক কবুল করেছেন। আমি অনেক কষ্ট করে দিনযাপন করেছি এই হুইলচেয়ার পাওয়াতে আমার কষ্ট অনেক কম হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy