শরীর সুস্থতায় বেলের অবদান

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

বেল শরীরের জন্য বেশ উপকারী। প্রচন্ড গরমে কোমল পানীয় না খেয়ে বেলের সরবত খাওয়া শরীরের জন্য উপকারী। প্রাণ

2024-05-23T12:03:20+00:00
2024-05-23T12:03:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শরীর সুস্থতায় বেলের অবদান
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১২:০৩ পিএম   (ভিজিট : ২২৩)
X

বেল শরীরের জন্য বেশ উপকারী। প্রচন্ড গরমে কোমল পানীয় না খেয়ে বেলের সরবত খাওয়া শরীরের জন্য উপকারী। প্রাণ জুড়ানোর পাশাপাশি আপনাকে সুস্থ রাখতেও বেলের জুড়ি নেই। বেল খেলে অবসাদ ও পানিশূন্যতা দূর হয়।

আয়ুর্বেদশাস্ত্রেও বেলের নানা উপকারিতার কথা উল্লেখ রয়েছে। পানির পাশাপাশি বেলে রয়েছে প্রোটিন, স্নেহ পদার্থ, শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, থায়ামিন ও ফাইবারের পাশাপাশি আরও নানা উপকারী উপাদান। বেলের ভেতরে থাকা শাঁস সরাসরি খেতে পারেন, আবার শরবত বানিয়েও খেতে পারেন। জেনে নিন বেল খেলে কোন কোন উপকারিতা পাওয়া যাবে। 

ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার জানান, বেল খেলে হজমে উপকার মেলে। হজমের গণ্ডগোল থাকলে বেল খুবই উপকারী। এছাড়াও বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

*বেলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে।

*বেল পেট ঠান্ডা রাখে। গরমের সময় বেলের শরবত খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। 

*বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। ফলে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এটি। 

*শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় বেল। পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

*বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে। বেল থেকে পাওয়া বিটাক্যারোটিন মানবদেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে।

*ভিটামিন সি মেলে উপকারী বেল থেকে। এই ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। 
*নিয়মিত বেল খেলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকে। 

*বেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে ব্যাকটেরিয়া থেকে হওয়া ডায়রিয়া উপশমে সাহায্য করে। 

*ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy