শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোঃ আল আমিন মিয়া এবং মোঃ সুমন মিয়া

2024-05-23T13:53:11+00:00
2024-05-23T13:53:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ আটক ২
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১:৫৩ পিএম   (ভিজিট : ২০৮)
X

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোঃ আল আমিন মিয়া এবং মোঃ সুমন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। 

গতকাল বুধবার বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম  শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা-কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে আটক করেন।  

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিকসায় একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা-কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেচানো দুটি বান্ডিল থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। 

এ ঘটনায় আটককৃত দুই ব্যাক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy