বিষ খাইয়ে সন্তান হত্যার অভিযোগে বাবা-মা গ্রেফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজপাড়া গ্রামে প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেফতার করা

2024-05-23T13:56:38+00:00
2024-05-23T13:56:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিষ খাইয়ে সন্তান হত্যার অভিযোগে বাবা-মা গ্রেফতার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১:৫৬ পিএম   (ভিজিট : ২৭১)
X

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজপাড়া গ্রামে প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেফতার করা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে। 

তিনি আরো জানান, গত ১৭ মে শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ প্রাপ্তির পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ মৃত শিশুর মা-বাবাকে গ্রেফতারে কাজ শুরু করে। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবা মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে। 

আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy