রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

2024-05-23T14:40:05+00:00
2024-05-23T14:40:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২:৪০ পিএম   (ভিজিট : ৩২৯)
X

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। ২২ মে ক্যাম্প-২০ এলাকায় এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার আবদুল্লাহ ব্লক—ডি/৫১, ক্যাম্প—৩, এর মোদাচ্ছের এর ছেলে। আজ বৃহস্পতিবার (২৩ মে) ১১ টা ৪০ মিনিটের সময়  প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন।

প্রেস ব্রিফিংয়ে জানান, ১৪ এপিবিএন পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নং ক্যাম্পে অবস্থান করছে। এই খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ক্যাম্প—২০/এক্সটেনশন ব্লক—বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১ টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২ টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১ টি, রাইফেলের গুলির খোসা ২০ টি, পিস্তলের গুলির খোসা ৩ টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ৮ টি হত্যা মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy