তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস

যশোর প্রতিনিধি

সারাবাংলা

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর আয়োজনে বারি-তিল-৪

2024-05-23T16:59:11+00:00
2024-05-23T16:59:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৪:৫৯ পিএম   (ভিজিট : ২২৯)
X

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি  অংগ) এর অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর  আয়োজনে বারি-তিল-৪ এর ওপর এক মাঠ দিবস যশোর সদর উপজেলার আরবপুরের সুজলপুর গ্রামে অনুষ্ঠিত হয়। 

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওছার উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ফেরদৌসী বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আর্মি মেডিকেল কলেজের উপ-পরিচালক( প্রশাসন ) মেজর অবসরপ্রাপ্ত মোঃ মোসলেম উদ্দিন শিকদার এবং যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা   মোঃ হুমায়ুন কবির, উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহারিয়ার কবির । 

মাঠ দিবসে সুজলপুর এলাকার কৃষক-কিষানীরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন হায়দার। মাঠ দিবসটি সার্বিক পরিচালনা করেন যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বাবুল আনোয়ার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy