আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবাসিক রিলাক্স হোটেল থেকে ইদ্রিস(৫২)নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে হোটেলের

2024-05-24T13:49:04+00:00
2024-05-24T13:49:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ২০৫)
X

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবাসিক রিলাক্স হোটেল থেকে ইদ্রিস(৫২)নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নং একটি ডাবল বেডের রুমের ভিতর থেকে ফ্যানের  হুকের সাথে লায়লনের রশি প্যাচানো তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ী উপজেলার সোহাগদল গ্রামের ৫নং ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের মৃত আব্দুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ারহাটে তার দু'টি গার্মেন্টেসের দোকান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দিয়ে পোস্টমার্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন।

হোটেলের ম্যানেজার জুয়েল বলেন,গত ২২ মে বিকেলে তার হোটেলে ওঠে দুইজনের থাকার কথা বলে তিনি একটি ডাবল রুমের বেড ভাড়া নেন। হোটেলে প্রতিদিন সন্ধ্যার পরে ভাড়া নিতেন ম্যানেজার জুয়েল। ২৩ মে সন্ধ্যার  পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এসময় ভিতর থেকে কোন সাড়া না পেয়ে চলে যান। ২৪ মে(শুক্রবার) সকালে পূনরায় রুমে গিয়ে দরজায় নক করলে তখনো তিনি কোন সাড়া দিচ্ছিলেননা। এসময় স্বজোড়ে দরজা ধাক্কা দিলে একটু ফাকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।

দোকানের কর্মচারি ও পরিবার সূত্রে জানাগেছে, ইদ্রিস মিয়া গত ২২ মে রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হয়েছেন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পেয়েছেন।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, "গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। ২৪ মে সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ  উদ্ধার করা হয়েছে"।

নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পোষ্টমার্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবেনা"।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy