নবীনগরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নবীনগর প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তী

2024-05-24T17:39:05+00:00
2024-05-24T17:39:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৩৯৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা গণগ্রন্থাগারে শিক্ষক স্বরূপ সাহার সভাপতিত্বে ও নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শুভ'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। প্রধান আলোচক হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (অব:) আবু কামাল খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,  প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ফারজানা আফরোজ, সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল, শিক্ষক মাহমুদা বেগম, গোলাম মোস্তফা, নাছিমা আক্তার স্মৃতি, জয়া রাণী চক্রবর্তী, কনকলতা দেবী, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে দলীয় ও একক আবৃত্তি পরিবেশন করেন, ইভা আহমেদ, আজমাইল আদিল, বাইজিদ, দেবলিনা সাহা, পারিশা, আরিবা, আদিবা, সূর্য, অর্ক, আরিব, জান্নাত, তিথি, রাহিম। সঙ্গীত পরিবেশন করে নিহারিকা দাস, তাসমি, সূর্য দেবনাথ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy