ভাঙ্গায় সেপটিক ট্যাংকিতে মিললো ৪০ হাজার ডলার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের রায়পাড়া সদরদী গ্রাম থেকে চুরি করে নিয়ে আসা ৪০ হাজার মার্কিন ডলার সহ ঘটনায়

2024-05-24T17:45:54+00:00
2024-05-25T16:17:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুরি করেও শেষ রক্ষা হলো না
ভাঙ্গায় সেপটিক ট্যাংকিতে মিললো ৪০ হাজার ডলার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:৪৫ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৪ ৪:১৭ পিএম  (ভিজিট : ২৭০)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের রায়পাড়া সদরদী গ্রাম থেকে চুরি করে নিয়ে আসা ৪০ হাজার মার্কিন ডলার সহ ঘটনায় জড়িত চোরকে আটক করেছে পুলিশ। 

কৌশলে চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশের হাতে ওই মেহেদী হাসান তামীম(২৭) নামে চোরকে আটক এবং নিজ বাড়ি রায়পাড়া সদরদী গ্রামের টয়লেটের একটি সেপটিক ট্যাংকি থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে। 

এ ঘটনায় চোরের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের হয়েছে। 

ভাঙ্গা থানা পুলিশের এস,আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় থেকে  ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায়  সে। কাজ করার এক ফাঁকে ওই ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার। যাহা বাংলা টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা।

তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় পালিয়ে আসে। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি টাংকি মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এদিকে ভাঙ্গায় একজন মিস্ত্রির বাড়ি থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy