শিবালয়ে ইসলামি পাঠাগার উদ্বোধন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শিবালয়ে মোহাম্মাদ ইলিয়াছ হুসাইন ইসলামি পাঠাগার এর উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উথলী গহেরপুর এলাকায় মোহাম্মদ ইলিয়াছ হুসাইন

2024-05-24T17:51:27+00:00
2024-05-24T17:51:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে ইসলামি পাঠাগার উদ্বোধন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

শিবালয়ে মোহাম্মাদ ইলিয়াছ হুসাইন ইসলামি পাঠাগার এর উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উথলী গহেরপুর এলাকায় মোহাম্মদ ইলিয়াছ হুসাইন কমার্শিয়াল বিল্ডিংয়ে এ পাঠাগার উদ্বোধন করা হয়।

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের তত্বাবধানে পাঠাগার উদ্বোধন ছাড়াও দোয়া মাহফিল, আলোচনা, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং ইসলামিক সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়। 

এ সময় উথলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস আলী প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক মোঃ মাহবুবর রহমান, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, জামিআতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ক্বারী জামাল উদ্দিন, দারুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী ফারুক আহমাদ, এ্যডভোকেট মাহাবুবুল ইসলাম, জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম (মাহমুদ মোল্লা), জাইদুল ইসলাম, সারোয়ার মাহিন, সেন্টু খাঁন ও রফিকুল ইসলাম প্রমুখ ।

বক্তারা বলেন, পাঠাগার হচ্ছে জ্ঞান অর্জনের বাতিঘর । পাঠাগারে বিভিন্ন বই পড়ে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এলাকায় এ ধরনের কর্মকাণ্ড সবার জন্য মাইল ফলক হয়ে থাকবে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ও মানুষের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে এই পাঠাগার গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy