অপহরণ মামলা উত্তোলন না করায় ফের অপহরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

অপহরণ মামলা উত্তোলণ না করায় হিন্দু তরুনিকে ফের অপহরণ করা হয়েছে। এঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার দুপুরে

2024-05-24T18:04:23+00:00
2024-05-25T16:17:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপহরণ মামলা উত্তোলন না করায় ফের অপহরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৬:০৪ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৪ ৪:১৭ পিএম  (ভিজিট : ২১৪)
X

অপহরণ মামলা উত্তোলণ না করায় হিন্দু তরুনিকে ফের অপহরণ করা হয়েছে। এঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার দুপুরে অপহরণকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের।

ওই গ্রামের সুনীল মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল অভিযোগ করে বলেন, গত বছরের ১লা জুন আমার বোনকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী বাড়ির মানিক বেপারীর ছেলে সজন বেপারী। এঘটনায় সজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বোনকে উদ্ধার করা হয়। ওই মামলায় দীর্ঘদিন জেলখাটে আসামী সজন। 

পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর সজন ও তার পরিবারের সদস্যরা মামলা উত্তোলনের জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। কিন্তু মামলা উত্তোলণ করতে রাজি না হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে আমার বোনকে পূনরায় অপহরণ করে নিয়ে যায় সজন বেপারী ও তার সহযোগিরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও আমাদের অভিযোগ নেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছি। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযোগের কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy