নন্দীগ্রামে মাদক কারবারিসহ আটক ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে একাধিক মামলার আসামি শীর্ষ মাদককারবারি গোলাপ হোসেন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।নন্দীগ্রাম থানা পুলিশের

2024-05-25T10:58:20+00:00
2024-05-25T10:58:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে মাদক কারবারিসহ আটক ৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ১০:৫৮ এএম   (ভিজিট : ১৪৬)
X

বগুড়ার নন্দীগ্রামে একাধিক মামলার আসামি শীর্ষ মাদককারবারি গোলাপ হোসেন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

নন্দীগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী এক অভিযানে তাদেরকে বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার হাটলাল দিঘী-পাড়ার একটি পুকুরপাড়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে অভিযান চালিয়ে দুইজনকে এবং গুলিয়া কৃষ্ণপুর এলাকা থেকে চুরি-ছিনতাই সন্দেহে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার হাইস্কুল মোড় এলাকার আজাহার আলীর ছেলে গোলাপ হোসেন ওরফে মুন্সি গোলাপ (৪৮), রণবাঘা হাটলাল দিঘীপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং গুলিয়া কৃষ্ণপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মাসুদ রানা (৫০)। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা নিজেদের হেফাজতে মাদকদ্রব্য রেখে বিক্রয় করতো এবং এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করছিল মর্মে অকপটে স্বীকার করেছে। কুমিড়া পুলিশের অভিযানে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy