কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলর পৌলীতে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।শনিবার (২৫ মে) ভোরে কালিহাতী উপজলার পৌলী ব্রীজের

2024-05-25T11:10:16+00:00
2024-05-25T11:10:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ১১:১০ এএম   (ভিজিট : ২৬৬)
X

টাঙ্গাইলর পৌলীতে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) ভোরে কালিহাতী উপজলার পৌলী ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদর পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পৌলী ব্রীজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (যশোর-ট-১১-৪৪৯১) সামনের একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy