‘স্বর্ণের লোভে’ দিনরাত মাটি খুঁড়ছেন হাজার হাজার গ্রামবাসী!

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

রাণীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন সহস্রাধিক মানুষ। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে বিভিন্ন

2024-05-25T11:26:18+00:00
2024-05-25T18:35:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘স্বর্ণের লোভে’ দিনরাত মাটি খুঁড়ছেন হাজার হাজার গ্রামবাসী!
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ১১:২৬ এএম  আপডেট: ২৫.০৫.২০২৪ ৬:৩৫ পিএম  (ভিজিট : ৩২৯)
X

রাণীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন সহস্রাধিক মানুষ। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করতে শুরু করে। 

রাতের আঁধারে টর্চের আলোতেই চলছে মাটি খননের কাজ। কেউ ভাগ্য বদলের আশায় আবার কেউ শখের বসে গভীর রাত থেকে খুঁড়ে চলছেন স্বর্ণ পাওয়ার আশায়। স্থানীয়রা জানান, উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় গত বেশ কিছু দিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে। 

গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ বাড়ি হতে কোদাল-বসিলা নিয়ে ওই ভাটায় ভিড় করছেন দলে দলে। তাদের মধ্যে শ্রমিক শ্রেণির মানুষই বেশি। সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় কেউ বসে নেই। 

আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও ছোটখাটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানান পেশার মানুষ। আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকেই।

আরবিবি ইটভাটায় গিয়ে দেখা যায়, ইটভাটাটির ঠিক পশ্চিম পাশে একটি মাটির স্তুপে বিভিন্ন শ্রেণি মানুষের জটলা। ছোট সাবল নিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছে বয়স্ক, যুবক, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। 

কুলসুম নামে এক নারী বলেন, পীরগঞ্জ উপজেলা থেকে এসে শুনেছি ইটভাটার জন্য আনা মাটিতে স্বর্ণের টুকরো পাওয়া যাচ্ছে। অনেকে স্বর্ণের জিনিস পেয়েছে। তাই সকাল থেকেই মাটি খনন করছি। তবে এখন পর্যন্ত স্বর্ণের কিছু মেলেনি। তার সঙ্গে ইশিতা মালেকার নামের নাতনী এসেছে। সে মনোযোগ দিয়ে মাটি খনন করে বাছাই করছে। ইশিতা বলে, যদি স্বর্ণ পাই তাহল ওঠা বিক্রি করে আমি নতুন কাপড় কিনব।

এলাকাবাসীর বক্তব্য, ইটের ভাটার মাটির স্তুপের ভেতর থেকে কয়েকজন সোনা পেয়েছেন। কিন্তু কে সোনা পেয়েছে- এ কথা কেউ স্বীকার করছেন না। 

স্থানীয় ইউপি সদস্য উমের আলী বলেন, এখন পর্যন্ত স্বর্ণ কেউ পেয়েছে এরকম আমি দেখিনি। তবে শুনেছি মানুষ নাকি স্বর্ণ পেয়েছে। এজন্য প্রশাসনকে বলা হয়েছিল। প্রশাসন আসছিল কিন্তু হাজার হাজার লোক জায়গাটা ঘিরে রাখায় তারা কিছুই চেক করতে পারেনি।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তুপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তুপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিন-রাত ওই মাটির স্তুপ খনন করে বাছাই শুরু করেছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy