নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাকারিয়াকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা

2024-05-25T16:05:39+00:00
2024-05-25T16:05:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:০৫ পিএম   (ভিজিট : ১৯২)
X

নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাকারিয়াকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

শনিবার (২৫ মে) সকাল সাড়ে সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই এফএম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলাদেশ বুলেটিনকে বলেন,আসামি জাকারিয়া গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পলাতক ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy