অবশেষে গাবতলীর হাটে দেখা যাবে জায়েদ খানকে

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

সবাই অভিনেতা জায়েদ খানকে দেখেছেন । তিনি অনেক সময় ভিন্ন কিছু করে আলোচনায় থাকেন কিন্তু এবার আমরা এক

2024-05-25T16:10:51+00:00
2024-05-25T16:10:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবশেষে গাবতলীর হাটে দেখা যাবে জায়েদ খানকে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ২৫২)
X

সবাই অভিনেতা জায়েদ খানকে দেখেছেন । তিনি অনেক সময় ভিন্ন কিছু করে আলোচনায় থাকেন কিন্তু এবার আমরা এক ভিন্ন জায়েদ খানকে দেখতে পাব গাবতলীর হাটে।

 অন্য কোন গরু বা মানুষ দেখলেই ডিগবাজি দিতে চায়। এমন ডিগবাজির অভ্যাসের কারণেই গরুটার নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। এবারের কোরবানি ঈদে ৩০ মণ ওজনের এ  গরুকে তোলা হবে গাবতলীর হাটে৷ প্রতিদিন দেড় হাজার টাকার খাবার খাওয়া মস্ত বড় ষাঁড় গরুটির দেখা পাওয়া যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউলতিয়া আক্তার হোসেনের বাড়িতে।

এদিকে এমন নাম রাখায় প্রতিনিয়ত মানুষ গরুটিকে এক নজর দেখতে আসছেন। 

গরুটির মালিক আক্তার হোসেন বলেন, আমার গরুটিই মনে হয় গাজীপুরের সবচেয়ে বড়। ওজনের তুলনায় বেশি লাফালাফি করে। মানুষ দেখলেই ডিগবাজি মারতে চায়। এ জন্য আমার ছেলে নাম রেখেছে ‘জায়েদ খান’৷ লোকজন ‘জায়েদ খান’ নাম প্রচারের পর থেকে দেখতে আসছে। এসে ঠিক নাম রাখা হয়েছে বলেও বলাবলিও করে। 

তিনি আরও বলেন, প্রতিদিন কাঁচা ঘাস, খড়, ভুসিসহ প্রায় দেড় হাজার টাকার খাবার খায়। কোরবানির ঈদে ঢাকার গাবতলী হাঁটে নেয়া হবে বিক্রির জন্য। 

গরুর মালিকের বড় ছেলে সিহাব বলেন, ভিডিওতে দেখা যায় জায়েদ খান লাফ দেয়। এই গরুটাও লাফ দেয়, তাই গরুর নাম ‘জায়েদ খান’ রাখা হয়েছে।  ফ্রিজিয়ান জাতের এ গরুটি আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে লালনপালন করা হচ্ছে। এর আগেও আমরা গরু পালন করেছি কিন্তু ‘জায়েদ খান’ নাম রাখায় এবার বেশি পরিচিত পেয়েছে। ছোট ভাই, আমি, মা-বাবা সবাই গরুর যত্ন নেই। বিক্রির পর কিছুদিন খারাপ লাগবে৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy