হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় আহত

2024-05-25T16:20:38+00:00
2024-05-25T16:20:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:২০ পিএম   (ভিজিট : ১৪৫)
X

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

আজ শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. আনিসুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে দূর্ঘটনার বিষয়টি করেছেন। তিনি জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহরের দিক থেকে সিএনজি অটোরিকশাটি আসছিলো৷ এসময় বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়ি পরিবহন নামের বাসটি অতিরিক্ত গতিতে ওভারটেকিং করতে গিয়ে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়৷

দুর্ঘটনায় নিহত অটোরিকশার যাত্রীরা হলেন, হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫) । এঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy