দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণার ও সততা ষ্টোরের উদ্বোধন করা

2024-05-25T16:47:48+00:00
2024-05-25T16:47:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২০৬)
X

মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণার ও সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।

২৫ মে শনিবার সকালে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ এই কর্ণারের উদ্বোধন করেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস। এই উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে মোস্তফা আহমেদ পিয়াস বলেন, সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত হতে হবে। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাংবাদিক গোপাল অধিকারী বলেন, একটি সন্তানকে শুধু ফলাফল বা পড়ালেখায় নয় সমৃদ্ধ মানুষ বা ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং সৎ ও ন্যায়নিষ্ঠার শিক্ষা দিতেই মুক্তিযুদ্ধ কর্ণার ও সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক কিছু শিখে দেশ ও দশের কাজে নিয়োজিত থাকবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্না অধিকারীর সার্বিক পরিচালনায় এবং সহকারি শিক্ষক জাকির হোসেন এর সঞ্চালনায় এসময় দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের পাঠদান পদ্ধতির প্রশংসা করে বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথি ও অভিভাবকরা। পরে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষক হাচনা জাহান, আঞ্জুমানআরা, নুরজাহান সাথী, সন্তোষ কুমার, আরজু মনোয়ারা, মেহজাবিন মেঘলা, খাদিজাতুল কোবরা ও বিথি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy