দাকোপে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় খুলনার দাকোপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।গতকাল শনিবার বেলা ১২টায়

2024-05-25T17:01:23+00:00
2024-05-25T17:01:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাকোপে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি সভা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৫:০১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় খুলনার দাকোপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।

গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরেনারি কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, কমারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ পেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস প্রমুখ। 

এসময়ে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যরা এবং দূর্যোগে সহায়তাকারি এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় ১৩০টি সাইক্লোন সেল্টার পরিস্কার পরিছন্ন করে তালা খুলে রাখাসহ প্রত্যেকটি সেল্টারে শুকনো খাবার চিড়ে, মুড়ি ও গুড় রাখার সিদ্ধান্ত হয়।  
   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy