কেরানীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ডের দক্ষিণ দারুস সালাম এলাকায় মসজিদের জায়গা দখল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা

2024-05-25T18:35:34+00:00
2024-05-25T18:35:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের জায়গা দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ডের দক্ষিণ দারুস সালাম এলাকায় মসজিদের জায়গা দখল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শরিফ আহমেদ ফালানের বিরুদ্ধে। 

শনিবার (২৫ মে) দুপুরে কালিন্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার হারুন মৃধা অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ আমার বাবা রমজান মৃধার নামে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছি। অবশিষ্ট জায়গায় মাটি ভরাট করে ভোগদখল থাকা অবস্থায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সহ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফ আহমেদ ফালান ও রাতুল এন্টারপ্রাইজের মালিক ইটবালু ব্যবসায়ী মো. শরিফ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ভাড়াকরা ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে শনিবার (২৫ মে) ভোর পাচটার দিকে আমার জমির চারপাশে জোরপূর্বক বাউন্ডারি করিতেছিলো। আমি বাধা দিতে গেলে আমাকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি প্রধান করা হয়। পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কাজটি বন্ধ করে দেওয়া হয়। 

হারুন মৃধা আরও বলেন, আমি এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। ভূমিদস্যুদের হাত থেকে আমার পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ দারুস সালাম এলাকাবাসীর কয়েকজন বলেন, ফালান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি। ফালান বাহিনীর সন্ত্রাসীরা রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে মহল্লার মধ্যে মহড়া দেয়। সে কারনে আমরা সবসময় ভয়ের মধ্যে থাকি। প্রশানের কাছে অনুরোধ থাকবে এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি। 

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy