রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যায় ২ মামলা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়াকে হত্যার অভিযোগে এখন পর্যন্ত দুটি মামলা

2024-05-26T14:46:17+00:00
2024-05-26T14:46:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যায় ২ মামলা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ২:৪৬ পিএম   (ভিজিট : ২৩২)
X

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়াকে হত্যার অভিযোগে এখন পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি দ্রুত বিচার আইনে করা মামলা। এসব মামলায় ৫৬ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার (২৫ মে) দুপুরে রায়পুরা থানায় মামলা দুটি করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ।

হত্যা মামলার বাদী নিহত সুমনের বাবা উপজেলা চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি নাছির উদ্দিন। এ মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। 

অন্যদিকে, দ্রুত বিচার আইনে করা মামলার বাদী নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে ও উপজেলা আ. লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

এ মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

উভয় মামলায় আসামি করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে নিহত সুমনের প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেলকে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, সুমন হত্যার ঘটনায় এখনও পর্যন্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা যায়, গত ২২ মে উপজেলার চরাঞ্চলে পাড়াতলীতে প্রচারণায় যান তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। একই দিন ওই ইউনিয়নে যান তার প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল। দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াতলীর মামদিরকান্দি গ্রামের ছলিমবাড়ির সামনে রাস্তায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হন। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরী হয়। রুবেল সমর্থকদের সরাতে সুমনের গাড়ি থেকে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

এতে উত্তেজিত হয়ে রুবেল সমর্থকরা তার গাড়ি ভাঙচুর ও ঘেরাও করেন। এ সময় দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টাধাওয়া। এক পর্যায়ে সুমন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় মারধরের শিকার হন। আহত সুমনকে তার কর্মীরা উদ্ধার করে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

হত্যা মামলার বাদী নিহত সুমনের বাবা নাসির উদ্দিন বলেন, মামলা করেছি। এখন আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। 

দ্রুত বিচার আইনে করা মামলার বাদী রাজিব আহমেদ পার্থ বলেন, ঘটনার দিন আবিদ হাসান রুবেল সুমনকে হত্যা করে অডিটরিয়ামে এসে আমাকে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করার দাবি করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy