রূপগঞ্জে আড়ত ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন, মানি লন্ডারিংকান্ডের সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধান জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত

2024-05-26T15:39:15+00:00
2024-05-26T15:39:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে আড়ত ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৪৬)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন, মানি লন্ডারিংকান্ডের সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধান জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বিসমিল্লাহ আড়ৎ নামে একটি পাইকারী বাজারের ব্যবসায়ীরা।

রবিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো সম্রাট ডন ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান।

বিঘায় ৫০ হাজার টাকা প্রতিমাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধামকি ও জোরপুর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়।  শুধু তাই নয়, তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের পায়তারা করে আসছেন।  

আর জন্য আড়তের সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy