নির্বাচনে বিশৃংখলা করলে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। নির্বাচন নিয়ে আমরা একটা

2024-05-26T16:15:22+00:00
2024-05-26T16:15:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে বিশৃংখলা করলে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। নির্বাচন নিয়ে আমরা একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছি। সেখান থেকে ফেরার সুযোগ নেই। যেকোন মূল্যে আমরা তা ধরে রাখবো। 

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থী ও দায়িত্বরত ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে রোববার সকালে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, জাল ভোটের তো প্রশ্নই ওঠেনা। যদি একটি জাল ভোট পড়লেও ভোট কেন্দ্র বন্ধ থাকবে। দরকার হলে আবার পূনঃনির্বাচন হবে।

ক্ষমতার অপব্যবহার করে কোন লাভ হবেনা। নির্বাচনের দিনেও কিন্তু প্রার্থীতা বাতিল হওয়ার নজির আছে। কোন প্রার্থী যদি এমন কিছু করেন তাহলে আমরা নির্বাচন কমিশনকে বলতে বাধ্য হবো। নির্বাচন কমিশন তাৎক্ষনিক ভাবে প্রার্থিতা বাতিল করে দিবেন। সর্বোচ্চ ভোট পেলেও কাজ হবেনা।

আমরা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। ভোটগ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, নিকট অতীতের দিকে তাকান, দূর অতীতের দিকে তাকাবেন না। আপনাদের কিন্তু শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর কিন্তু কোন রকম ব্যতায় ঘটবেনা। অন্য কোন চিন্তা ভাবনা যদি কেউ মাথায় ঢুকিয়ে থাকেন সেটি মাথা থেকে সরিয়ে ফেলুন। কোন প্রলোভনে পা দিবেননা। 

একজন বয়োজ্যোষ্ট কর্মকর্তা হিসেবে আপনাদের অনুরোধ করছি। এই অনুরোধ যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। অনিয়ম করে যদি কেউ আইনশৃংখলা বাহীনির হাতে ধৃত হন তাহলে চাকরি জীবন কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বলেন, যদি কেউ অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে চান তাহলে তাকে খেসারতও অনেক দিতে হবে। বিগত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতা থেকে এক ইঞ্চিও নিচে নামতে পারবোনা। নির্বাচন নির্বাচনের মতই হবে। প্রার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা ভোটারদের ভোটকেন্দ্র অভয় দিয়ে নিয়ে আসবেন। 

ভোটারদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। নির্বাচনে নিরাপত্তা দানকারী ফোর্সের সংখ্যা বিপুল পরিমাণ থাকবে। কেউ বিশৃংখলা করলেই তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী। মতবিনিময় সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ভোটদানকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy