ঘূর্ণিঝড়ের সময় ঘরচাপা পড়ে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার দৌলতখানে ঘরচাপা পড়ে মাইশা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাইশা দৌলতখান পৌরসভার ২

2024-05-27T12:56:56+00:00
2024-05-27T12:56:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড়ের সময় ঘরচাপা পড়ে শিশুর মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১২:৫৬ পিএম   (ভিজিট : ২০১)
X

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার দৌলতখানে ঘরচাপা পড়ে মাইশা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাইশা দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে।

নিহতের বাবা ও স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে মনির হোসেন তার বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে তার বসতঘরে পড়ে। ওই সময় ঘরচাপা পড়ে মাইশার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে তাদের পরিবারের আরও তিনজন আহত হন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া ঘরচাপা পড়ে লালমোহনের পশ্চিম চরউমেদ গ্রামে মনেজা খাতুন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy