১৭ ঘণ্টা পর চালু শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

১৭ ঘণ্টা পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দরের

2024-05-27T13:11:52+00:00
2024-05-27T13:47:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৭ ঘণ্টা পর চালু শাহ আমানত বিমানবন্দর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১:১১ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৪ ১:৪৭ পিএম  (ভিজিট : ১৭৫)
X

১৭ ঘণ্টা পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়।

ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এয়ারফিল্ড এবং রানওয়ের সব ন্যাভিগেশন সাপোর্টসহ দৃঢ়ভাবে সক্রিয় রয়েছে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy