লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারীতে পাষন্ড স্বামী কর্তৃক তার স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায়

2024-05-27T15:14:04+00:00
2024-05-27T15:14:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৩:১৪ পিএম   (ভিজিট : ২২৮)
X

লালমনিরহাটের আদিতমারীতে পাষন্ড স্বামী কর্তৃক তার স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সকালে নিজবাড়ী থেকে পাষান্ড স্বামী মন্টু মিয়া (৪৭) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান,পাঠানটারী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মন্টু মিয়া,তার স্ত্রী মানজুমা খাতুনকে সব সময় অবিশ্বাস করতো। এ নিয়ে সব সময় তাদের মাঝে ঝগড়া লেগে থাকতো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী মন্টু মিয়া শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্টু মিয়া,তার স্ত্রী মানজুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ঘাতক মন্টু মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy