মোংলা বন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় মোংলা বন্দরকে ১০ নং মহাবিপদ সংকেত থেকে নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত ৩

2024-05-27T16:39:07+00:00
2024-05-27T17:44:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোংলা বন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৪:৩৯ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৯৮)
X

ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় মোংলা বন্দরকে ১০ নং মহাবিপদ সংকেত থেকে নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত ৩ দেখিয়ে যেতে বলা হয়েছে।

মোংলা বন্দরও এলার্ট ৪ নং থেকে ১ এ নামিয়ে এনেছে। বন্দর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজসমূহ নিরাপদে রয়েছে। জেটি এরিয়ায় সংরক্ষিত শেড, ওয়্যার হাউজ এবং ইয়ার্ডে রাখা গাড়ি, মেশিনারিজ ও কন্টেইনারসমূহ নিরাপদে রয়েছে। বন্দর জেটিতে অপারেশনাল কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

বাতাসের বেগ কিছুটা তীব্র এবং নদী উত্তাল থাকার কারণে মোংলা বন্দরের ভিটিএমআইএস এর মাধ্যমে চ্যানেলের নৌযানসমূহকে নিরাপদে থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তার কারণে মোংলা বন্দর ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy