কেন্দুয়ায় মাসিক আইনশৃংখলা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ মে ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে

2024-05-27T17:36:27+00:00
2024-05-27T17:43:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাসিক আইনশৃংখলা সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৫:৩৬ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৪ ৫:৪৩ পিএম  (ভিজিট : ১৬১)
X

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ মে ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। 

সভায় কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানা পুলিশ ইন্সপেক্টর(ওসি) মো.এনামুল হক পিপিএম স্বাগত বক্তব্যে বিগত মাসের চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে,আইন শৃঙ্খলা  নিয়ন্ত্রণ রাখতে বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের  সহযোগিতা হাত প্রসারিত করবেন।

আইন শৃংখলা কমিটির সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আইন শৃংখলা পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব শুধু পুলিশের একার নয়, পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে আন্তরিক ভাবে কাজ করলে আইন শৃংখলা পরিবেশ সুন্দর থাকবে বলে তিনি জানান।    

এসময়  কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, ইউপি  চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক আতিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy