ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কুয়াকাটা ও মহিপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কুয়াকাটা সহ পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার।উপকূলের অনেক স্থানে এখনো

2024-05-28T15:06:41+00:00
2024-05-28T15:06:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কুয়াকাটা ও মহিপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কুয়াকাটা সহ পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার। 

উপকূলের অনেক স্থানে এখনো ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে বাতাসের চাপ নেই বললেই চলে। ঘূর্নিঝড় রেমালের তান্ডবে গত দুই দিনে জেলায় মৃত্যু হয়েছে তিন জনের। 

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যমতে, জেলায় ৯১০৫ টি পুকুর,৭৬৫ টি মাছে ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় ৩৫০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে, হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়-ক্ষতির পরিমান ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে জেলা ত্রান কর্মকর্তা। এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেরীবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে অনেক স্থানের বিদ্যুতের খুটি ভেঙে পড়ে আছে। গত দুইদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা আজই মন্ত্রনালয়ে প্রেরন করা হবে। আশা করছি ক্ষতিগ্রস্থরা সহায়তা পাবে। এদিকে জেলার বিভিন্নস্থানে পড়ে থাকা গাছ অপসারনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং  মহিপুর  থানা পুলিশ ও কুয়াকাটা নৌপুলিশ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy