পরিবার পরিকল্পনা বিভাগের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা

2024-05-28T15:25:56+00:00
2024-05-28T15:25:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পরিবার পরিকল্পনা বিভাগের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৩:২৫ পিএম   (ভিজিট : ২২৬)
X

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের সভা কক্ষে কর্মশালার আয়োজক দফতরের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আব্দুল খালেক ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(ক্লিনিক) ডা. রোখসানা বেগম বক্তব্য দেন।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, রিপোর্ট প্রদানের ক্ষেত্রে যেসব কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি এবং সমৃদ্ধ করণে এই কর্মশালার আয়োজন করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ ইউনিটের সহযোগীতায় অনুষ্ঠিত কর্শশালায় পরিবার পরিকল্পনা বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৪০জন অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy