ঘূর্ণিঝড় রেমালে পটুয়াখালীর সাড়ে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড পটুয়াখালীর উপকূল। জেলা শহরসহ নিম্নাঞ্চলের অনেক স্থানে এখনও মানুষ পানিবন্দি আছে।বিদ্যুৎবিহীন অবস্থায় আছে কয়েকটি

2024-05-28T17:30:53+00:00
2024-05-28T18:13:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় রেমালে পটুয়াখালীর সাড়ে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫:৩০ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৪ ৬:১৩ পিএম  (ভিজিট : ২২৭)
X

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড পটুয়াখালীর উপকূল। জেলা শহরসহ নিম্নাঞ্চলের অনেক স্থানে এখনও মানুষ পানিবন্দি আছে।

বিদ্যুৎবিহীন অবস্থায় আছে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকা। যারফলে ইন্টারনেট যোগাযোগও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। ঝড়ে ইতিমধ্যে গাছ ও ঘর চাপায় ৩জন মারা গেছেন। জেলার ৮টি উপজেলার মোট ৭৫টি গ্রাম জলোচ্ছাসে প্লাবিত হয়েছে। ৮৪হাজার ৫০০ পরিবারসহ ৩লাখ ৩৮হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে ঘূর্নিঝড় রিমালের আঘাতে। পাশাপশি ৬হাজার ৮২টি ঘর সম্পূর্ন এবং ৩১হাজার ৬৯৪টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৭হাজার ৫৪০ হেক্টর ফসল, ২৯হাজার ২৪০টি গবাদি পশু, ২৩ দশমিক ৬৬কিলোমিটার বাধ, ৩৬১দশমমিক ৩ হেক্টর বনাঞ্চল এবং ১৪হাজার ৯২৮টি পুকুর এবং ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া জেলার ৮টি উপজেলায় মোট ১২২৪টি গভীর ও হস্তচালিত নলকুপ আংশিক, ৬হাজার ৬৪১টি স্বাস্থ্যসম্মত পায়খানা ক্ষািতগ্রস্থ হয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগেই জেলার ৮২৯টি আশ্রায়কেন্দ্রে মোট ৫৮হাজার ৫৫জন মানুষ এবং ১১হাজার৮৬৮টি পশু আশ্রায় নিয়েছিল।

ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩৫০ মেট্রিকটন জিআর চাল, নগদ ২১লাখ ৭৫হাজার টাকা, ৮শ প্যাকেট শুকনো খাবার, ৬লাখ টাকার শিশু খাদ্য এবং আরো ৬লাখ টাকা গো খাদ্য হিসাবে বিতরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy