ঘিওরে গরুসহ ছয় চোর আটক

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের ঘিওরে গরু চোরচক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের

2024-05-28T19:22:12+00:00
2024-05-28T19:22:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘিওরে গরুসহ ছয় চোর আটক
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ৪১০)
X

মানিকগঞ্জের ঘিওরে গরু চোরচক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি গরু উদ্ধার করা হয়েছে। এ কাজের জন্য ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। 

জানা গেছে, আটককৃত ছয়জনকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  এর আগে, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পয়লা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন নাগরপুর উপজেলার জালাই গ্রামের রাজিব (২৫), ফয়েজপুর গ্রামের সাজিদ (২০), মোঃ বাবু (২৮), দপ্তিয়র চরপাড়া গ্রামের সাগর হোসেন (২৩), দপ্তিয়র গ্রামের সাইফুল ইসলাম (২০) ও দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের ইউনুস (২০)।

এ ব্যাপারে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিম্বাস বলেন, থানায় মামলা হয়েছে ও আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy