দেড় ঘন্টায় যেখানে ভোট পড়েনি একটিও

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল

2024-05-29T11:42:36+00:00
2024-05-29T11:42:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেড় ঘন্টায় যেখানে ভোট পড়েনি একটিও
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ১২৯)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় তিন উপজেলার ২৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। 

সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি হাতেগোনা। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। বেশিরভাগ কেন্দ্রে ছিল না ভোটারদের চিরচেনা লাইনও।

ভোটাররা বলছেন, নির্বাচনের সব আয়োজন থাকলেও নেই কোনো আমেজ। এজন্য ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। নির্বাচনে ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন। এতে ১৪০টি কেন্দ্রে ১ হাজার ৬৫টি বুথে ভোটগ্রহণ চলছে। 

দাগনভূঞা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১২২ জন।উপজেলার ৭২ কেন্দ্রে ৫৮২টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে সোনাগাজী উপজেলায় দুইটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯০৫ জন। 

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব প্রস্তুতি রয়েছে। নির্বাচনে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy