সিলমারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক

2024-05-29T12:48:50+00:00
2024-05-29T12:48:50+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সিলমারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। তার নাম ওমর ফারুক ফারদিন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফারদিনের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বুধবার সকালে তিনি কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা নিয়ে গেছেন। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন।

ভোট দেওয়ার পর ফারদিন তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতর তোলা। ফারদিনের হাতে ব্যালট আছে। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

এই ছবি ফেসবুকে পোস্ট করার ব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন দাবি করেন, তিনি কোন ছবি ফেসবুকে পোস্ট করেননি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এ ছবি তিনি দেখেছেন। ফারদিনকে খোঁজা হচ্ছে। তাকে আইনের আওতায় আনা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy